ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর মিরপুর-১ এলাকায় বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসটিতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 


ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি টিবিএসকে বলেন, মিরপুর-১ নম্বরে বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। সেখানে ইউনিট পাঠানো হচ্ছে।


জানতে চাইলে শাহ আলী থানার ডিউটি অফিসার টিবিএসকে বলেন, 'সনি সিনেমা হলের সামনে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে আছে। এখনো হতহত বা আটকের তথ্য জানা যায়নি।'

ads
ads
ads

Our Facebook Page

↑